চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

নবীনগরে ৮০ বছরের বৃদ্ধকে চোখ উপড়ে হত্যা : ১৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

নবীনগরে ৮০ বছরের বৃদ্ধকে চোখ উপড়ে হত্যা : ১৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৫৪ পিএম, ২০২১-০২-১৯

নবীনগরে ৮০ বছরের বৃদ্ধকে চোখ উপড়ে হত্যা : ১৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮০ বছরের বৃদ্ধ মিলন সরদারকে চোখ উপড়ে হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের থলিয়ারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- জালাল মিয়া (৫২), আলাল মিয়া (৫০), দয়াল শাহ (৩৯), জামাল মিয়া (৪৮), মো. হোসেন মিয়া (৪৮), মাসুদুর রহমান (৩৫), মিজানুর রহমান (৫০), মো. আমির হোসেন (৫০), মঈন উদ্দিন ওরফে মনির মিয়া (৫০), মুহিন উদ্দিন (২৫), মো. কামাল মিয়া (৬০), রজব আলী (৭৫), শাহীন মিয়া (২০), মো. ডালিম মিয়া (৪০)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগরের গৌরনগর এলাকায় আজাইড়া গোষ্ঠি ও সরদার গোষ্ঠির মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে আজাইড়া গোষ্ঠির লোকজন সরদার গোষ্ঠির মিলন সরদারকে (৮০) চোখ উপড়ে ও জিহ্বা কেটে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় ৫৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করা হয়। এরই প্রেক্ষিতে ভৈরব র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন, কিছু সংখ্যক আসামি ব্রাহ্মণবাড়িয়ার জেলার সদর উপজেলার থলিয়ারায় অবস্থান করছে। সেখানে অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

জিএসএসনিউজ ডেস্ক : :  নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর